রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কে খন্দকারের সহধর্মিণী আর নেই

news-image

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের (বীর উত্তম) সহধর্মিণী ফরিদা খন্দকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৮ জুন) ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন বৈমানিকের জীবনসঙ্গিনী হিসেবে ফরিদা খন্দকারের জীবন ছিল নীরব ত্যাগ, সাহস, অদম্য শক্তি ও অফুরন্ত ধৈর্যের এক অনন্য উদাহরণ।

আগামী বুধবার বাদ আসর বিএএফ শাহীন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিএএফ শাহীন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের