,

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন

news-image

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার (৮ জুন) রাত দেড়টার দিকে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ঢাকা বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে কিশোরগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে গত ৮ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার মেয়াদ শেষে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট