এলপিজির দাম কমালেও কমে পাচ্ছেন না গ্রাহক
জেলা প্রতিনিধি : সরকার এলপি গ্যাসের দাম বাড়ালেও আগের দামেই কিনতে হচ্ছে গ্রাহকদের। ছবি-জাগো নিউজ
সরকার সবশেষ এলপি গ্যাসের দাম বাড়িয়েছে গত ২ ফেব্রুয়ারি। ওইসময় ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম বাড়ানো হয় ১৯ টাকা। ফলে এলপিজি ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৭৮ টাকা। এরপর টানা তিনমাস দাম কমেছে।
সবশেষ জুন মাসের জন্য এক হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে এক হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ জুন) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকে এটি কার্যকর হওয়ার কথা। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে বাস্তবে এর কোনো মিল পাওয়া যায়নি।
খুচরা বাজার অতিরিক্ত দামেই কিনতে হচ্ছে গ্যাস। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। কুড়িগ্রামে খুচরা বাজারগুলোতে এমনই চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোক্তা পর্যায়ে যমুনা গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম এক হাজার ৪২০ টাকা, ওমেরা এক হাজার ৪৮০ টাকা এবং অন্য কোম্পানির সিলিন্ডারগুলো আগের দামেই বিক্রি হচ্ছে।
এলপি গ্যাস কিনতে আসা জেলা শহরের নয়াগ্রাম এলাকার বাসিন্দা মমিন মিয়া জাগো নিউজকে বলে, ‘সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। কিনতে এসে শুনি আগের দামই আছে। সরকার কোনো জিনিসের দাম বাড়ালে সেটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়। অথচ দাম কমার ক্ষেত্রে তা লক্ষ্য করা যায় না।’
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ১৯ টাকা-১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ১৯ টাকা
সাদিয়া আক্তার মিষ্টি নামের একজন গৃহবধূ বলেন, ‘আগে থেকেই ওমেরা সিলিন্ডার ব্যবহার করি। গ্যাস শেষ হওয়ায় আজ কিনতে এসে দেখি আগের দাম এক হাজার ৪৮০ টাকা চাচ্ছে।’











