,

নির্বাচন মাথায় রেখে বাজেটে অর্থ বরাদ্দ

news-image

শাহজাহান মোল্লা
জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি মাথায় রেখেই নির্বাচন কমিশনের (ইসি) জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইসির জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ২২৯ কোটি ৫ লাখ টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য ইসি প্রায় ৫ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা জাতীয় নির্বাচনের জন্য ব্যয় করার পরিকল্পনা দিয়েছিল। তবে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ইসির চাহিদার অর্ধেক। এ নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

আর্থিক বরাদ্দ চেয়ে সরকারের কাছে তুলে ধরা পরিকল্পনা সম্পর্কে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য ইসির পক্ষ থেকে ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়। মোট বরাদ্দের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ টাকা জাতীয় নির্বাচনের জন্য ব্যয় করা যেতে পারে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের অগ্রাধিকারের মধ্যে স্থানীয় নির্বাচনের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি। চাহিদার কম বরাদ্দ সম্পর্কে কেএম আলী নেওয়াজ আমাদের সময়কে বলেন, বরাদ্দ বিষয় না, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, যখন যা প্রয়োজন সরকার দেবে।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, দেড় দশক ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতি ও আদেশ সংশোধন এবং সংস্কারের উদ্যোগ নিয়েছি।

ইসির জন্য বরাদ্দ ২ হাজার ৯৫৬ কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭২৭ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ৬৩৮ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ১ হাজার ২৩০ কোটি। পরে সংশোধিত বাজেটে সেটা কমে দাঁড়ায় ১ হাজার ১৪২ কোটি টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ ছিল ৪ হাজার ১৯০ কোটি টাকা। যার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৯৮১ কোটি, উন্নয়ন ২০৯ কোটি।

ইসির বাজেট বিবরণী থেকে জানা যায়, সাংবিধানিক এই প্রতিষ্ঠান ভোটার লিস্ট প্রস্তুত, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ০৫ হাজার টাকা, ২০২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখার কথা বলেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ২৭৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ হাজার ২২৫ কোটি ৬২ লাখ টাকা। নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ হাজার ৫০ কোটি ৬০ লাখ টাকা।

২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার জন্য মোট ৭০০ কোটি টাকা বরাদ্দ ছিল। পরে তা আরও বেড়েছিল। অন্যদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৮১ কোটি ৫৫ লাখ টাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে ব্যয় হয় ১৮৩ কোটি টাকা। এ নির্বাচনে ১৪৭ আসনে ভোট হয়, ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রারা। অর্ধেক এলাকায় ভোট করতে হওয়ায় বরাদ্দের তুলনায় খরচ অনেক কমে আসে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট