,

পাকিস্তানে জেল ভেঙে পালাল ২১৩ কয়েদী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচির মালির জেল বেঙে ২১৩ জন কয়েদী পালিয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে প্রদেশের কর্তৃপক্ষ।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জেল সুপার আরশাদ শাহ বলেছেন, ভূমিকম্পের সময় ৪ ও ৫ নং সার্কেলের বন্দিদের যখন তাদের ব্যারাক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনই জেল থেকে পালানোর ঘটনা ঘটে।

জেল থেকে পালানোর সময় অন্তত একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৮০ জন কয়েদিকে আবার গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩০ জনের বেশি কয়েদী এখনো পলাতক।

তিনি ব্যাখ্যা করেন যে ওই সময় ছয় শতাধিক বন্দি সেলের বাইরে ছিল। সেইসময় বিশৃঙ্খলার মধ্যে ২১৩ জন পালিয়ে যায়। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর প্রিজনব্রেক হিসেবে উল্লেখ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট