রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে ১৯ জুন

news-image

অনলাইন ডেস্ক : ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ১৯ জুন প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর চলতি বছরের ডিসেম্বরে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনকে নেওয়া হবে। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএসসি। আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।

২০২৩ সালের ২৭ নভেম্বর থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছিল বিপিএসসি। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পার হলেও ফল প্রকাশ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের