,

জো বাইডেন মারা গেছেন, এখন তার জায়গায় রয়েছেন ক্লোন: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালেই মারা গেছেন বলে দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এখন বাইডেনের জায়গায় ঘুরে বেড়াচ্ছে রোবট ক্লোন।গতকাল নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘এখন আর কোনো জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা এটা বুঝতেও পারছে না।’

তবে বাইডেন কিংবা ডেমোক্রেটদের পক্ষ থেকে এর কোনো জবাব এখনো দেওয়া হয়নি। কয়েকদিন আগেই খবর আসে, জো বাইডেন ‘প্রোস্টেট ক্যানসারে’ আক্রান্ত হয়েছেন। এই খবর জানার পর ট্রাম্প এক বিবৃতিতে বাইডেনের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন।

গত শুক্রবার বাইডেন নিজেও ক্যানসার ধরা পড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো অনুভব করছি। আশা করছি, আমরা এটা জয় করতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট