,

দিন-তারিখ ঠিক, সংসদ সদস্যকে বিয়ে করতে যাচ্ছেন রিঙ্কু

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই জানা গিয়েছিল, সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ে করতে যাচ্ছেন ভারত জাতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিং। এবার ঠিক হলো দিন-তারিখও। চলতি মাসেই প্রিয়ার সঙ্গে বাগ্দান সারবেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার।

কলকাতার আইপিএল অভিযান শেষ হয়েছে। ভারত দল এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ব্যস্ত আছে। তবে রিঙ্কু ভারতের হয়ে শুধু সাদা বলেই খেলে থাকেন। দারুণ এই ফুরসতটাকে তাই বিয়ে করার জন্য আদর্শ সময় মনে করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ জুন উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের একটি অভিযান হোটেলে বাগদান সারবেন রিঙ্কু ও প্রিয়া। যেখানে উপস্থিত থাকবেন রাজনীতি, খেলা, বিনোদন এবং শিল্প জগতের একাধিক তারকা ব্যক্তিত্বরা। এরপর আগামী ১৮ নভেম্বর বারানসীর তাজ হোটেলে বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে। জানা গেছে, পারম্পরিক রীতি-রেওয়াজ মেনেই সম্পন্ন করা হবে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই প্রিয়ার সঙ্গে রিঙ্কুর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। কিছু দিন আগে দু’পক্ষই বিষয়টি মেনে নেয়। স্ত্রীর মতো রিঙ্কুর শ্বশুরও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক। মূলত, প্রিয়া তার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে নামেন প্রিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে জেতেন প্রিয়া। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তিনি।

২০২৩ সালের আইপিএলে যশ দয়ালকে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়ার পরই প্রচারের আলোয় আসেন রিঙ্কু। এরপর সুযোগ পান ভারতের হয়ে টি-টোয়েন্টিতে। যদিও এবারের আসরে তার পারফরম্যান্স ছিল একদমই বিবর্ণ। ১৩ ম্য়াচে তিনি মোট ২০৬ রান করেছেন। এরমধ্যে তার ব্যাটিং গড় ২৯.৪৩ এবং স্ট্রাইক রেট ১৫৩.৭৩।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট