,

সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে ফোরাম

news-image

অনলাইন ডেস্ক : পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম। মোট ৩৫ পরিচালক পদের মধ্যে ঢাকায় ২৫ এবং চট্টগ্রামে ৬টি মিলিয়ে ৩১টিতেই জয়ী হয়েছে মাহমুদুল হাসন খান বাবুর প্যানেল। বাকি ৪টিতে জয় পেয়েছে আবুল কালামের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত পরিষদ।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের পরিচালনা বোর্ডের নির্বাচন। কড়া নিরাপত্তার মাঝে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় এই নির্বাচন।

এবার ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে মোট ভোটার ছিলো এক হাজার আটশ চৌষট্টি জন। এর মাঝে ভোট দেন এক হাজার ছয়শ একত্রিশ জন, যা মোট ভোটের সাতাশি দশমিক পাঁচ শতাংশ।

এদিন সকাল ৮টায় নির্ধারিত সময়ে শুরু হয়ে ভোটগ্রহণ, শেষ হয় বিকেল সোয়া ৫টায়। এরপর প্রার্থীদের উপস্থিতিতে হয় ভোট গণনা এবং রাত সাড়ে ১১টায় ঘোষণা করা হয় ফলাফল।

নির্বাচনে জিতে ফোরাম প্যানেল লিডার মাহমুদুল হাসান খান বাবু জয় উৎসর্গ করেন ভোটারদের প্রতি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন, বিজিএমইএতে ভোটারদের অংশগ্রহণ বাড়াবেন এবং বোর্ডকে জবাবদিহি করবেন সদস্যদের কাছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট