বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুকে ক্ষমা চাইতে বললেন জয়

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ঘটনা প্রকাশ্যে আসে ২০১৭ সালে। সেসময় অপু একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানান, তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে।

যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন, সেটির সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি।

অপুর উদ্দেশে জয় বলেন, ‘প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যা মানে একবার বলছো আল্লাহকে মানো, আরেকবার বলছো মানো না। এতে মুসলমান ভাইবোনেরা যেমন কষ্ট পেয়েছে, তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ার, সংসার, সন্তান- সবকিছুর ভারসাম্য রাখতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো, তা আজ তোমাকে একাকি করে দিয়েছে। এখনই তোমার উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা এই দুটি কাজই মহৎ। তুমি মহৎ হলে অন্যরাও মহত্ত্ব দেখাবে।’

বলা দরকার, জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই তারকা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় শাকিব-অপুর।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়