,

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জাতীয় পার্টির নেতা মোস্তফা

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়মামলা রেকর্ড করতে ২৪ ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।’

আজ শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রসিক মেয়র বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে। জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজখবর নিয়েছে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুলাঙ্গাররা জাতীয় পার্টির পিছে লাগছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিস্কার করেন। আমরা জানান দিতে চাই, জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা।’

আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। ঘটনার ভিডিও ফুটেজ আছে। দোষীদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেন। আমরা চাইনা, মব ভায়োলেন্সের মতো আমরাও কিছু করি। এরপরও যদি তারা কোনো একশন নেন, তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট