,

জুন থেকে ক্রিকেটে আসছে পরিবর্তন, বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। এই পরিবর্তন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই হবে। টেস্টে আগামী জুন মাস থেকে এই পরিবর্তন কার্যকর হবে। আর ওয়ানডে ক্রিকেটে এই পরিবর্তন শুরু হবে জুলাই মাস থেকে।

টেস্ট ও ওয়ানডে; দুই সংস্করণেই পরিবর্তন হওয়া নিয়ম প্রথম কার্যকর হবে বাংলাদেশের ম্যাচে। ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ওই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে নতুন নিয়ম চালু হবে। একই প্রতিপক্ষের বিপক্ষে ২ জুলাই ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচ থেকে কার্যকর হবে সাদা বলের নতুন নিয়ম।

টেস্টে কনকাসন সাব নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যে কাউকে কনকাসন সাব হিসাবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলিকে পাঁচ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেস বোলার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন। সেই তালিকা থেকেই উপযুক্ত বিকল্প ক্রিকেটার মাঠে নামাতে হবে। মানে, কোনো পেসার ইনজুরিতে পরলে একজন পেসারকেই নামাতে হবে।

ওয়ানডে ক্রিকেটে আগে ম্যাচের প্রতি ইনিংসে দুইটি বলে খেলা হতো। সেটি পিচের দুই প্রান্ত থেকে ব্যবহার করা হতো। অর্থাৎ, ২৫ ওভার করে ব্যবহৃত হতো একটি বল। নতুন নিয়ম অনুযায়ী, আগেই মতোই দুইটি বল ৩৪ ওভার পর্যন্ত ব্যবহার করা হবে। তবে ৩৫তম ওভার থেকে খেলা হবে একটি বলে। সেক্ষেত্রে যে বলটি তুলনামূলক ভালো অবস্থায় থাকবে, সেটি দিয়েই বাকি ১৬ ওভার খেলা হবে। আর বৃষ্টির কারণে খেলা ২৫ বা তার কম ওভারে খেলা হলে একটি বলেই পুরো ইনিংস খেলা হবে।

ওপরের পরিবর্তন ছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়ম নিয়েও বেশ কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কী পরিবর্তন করা হবে, তা এখনো জানানো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট