রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গালুরু ফাইনাল না জিতলে স্বামীকে তালাক দেবেন এই নারী

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুর আসর, অর্থাৎ ২০০৮ সাল থেকে খেললেও এখনো শিরোপা জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ, দলটিতে ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্সদের মতো তারকারা খেলে গেছেন, শুরুর আসর থেকে এখনো খেলছেন বিরাট কোহলি।

১৮ আসরের যাত্রায় এবারসহ চারবার ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। এর মধ্যে ২০১৬ সালের পর এই প্রথম ফাইনালের স্বাদ পেল দলটি। মুল্যানপুর স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেন বিরাট কোহলিরা। আর মাত্র একটি ম্যাচ, সেই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাবে দলটি।

আইপিএলের সবগুলো আসর খেলেও বেঙ্গালুরুর শিরোপা জিততে না পারা মানতে পারেন না অনেকে। তবে সাফল্য না পেলেও আরসিবির ভক্ত-সমর্থক প্রচুর। ক্রমাগত ব্যর্থতার পরও দলের প্রতি সমর্থন হারাননি তারা। তেমনই এক পাঁড় ভক্তের দেখা মিলেছে স্টেডিয়ামে।

মুল্যানপুরের স্ট্যান্ডে দাঁড়িয়ে উঁচু করে প্লাকার্ড ধরে দাঁড়াতে দেখা গেছে এক অল্প বয়সী নারীকে। সেই প্লাকার্ডে হিন্দিতে লেখা ছিল, আরসিবি শিরোপা না জিতলে তিনি তার স্বামীকে তালাক দেবেন। তার সেই ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের