,

৯ বছর পর আইপিএলের ফাইনালে কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের পর প্লে অফেও দাপট ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই কোহলিদের কাছে পাত্তা পায়নি পাঞ্জাব কিংস। ৬০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে বিরাট কোহলির দল। তাতে ৯ বছর পর আবারো টুর্নামেন্টের ফাইনাল খেলবে বেঙ্গালুরু।

প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ফিরে যান কোহলি। ১২ বলে ১২ রান করে কাইল জেমিসনের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন তিনি। লক্ষ্যের কাছাকাছি গিয়ে ফিরে যান ১৩ বলে ১৯ রান করা মায়াঙ্ক আগারওয়ালও। তার উইকেটটি নেন মুশির খান।

সল্ট অবশ্য দলকে নিরাপদেই লক্ষ্যে পৌঁছান। ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। চারে নামা রজত পাতিদার অপরাজিত থাকেন ৮ বলে ১৫ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ওপেনার প্রিয়ানশ আরিয়া ৭ রান করে আউট হন। ১৮ রান করেন আরেক ওপেনার প্রভশিমরান সিং। এরপর আইয়ারও সুবিধা করতে পারেননি। ফিরেছেন মাত্র দুই রানে।

এরপর নেহাল ওয়াধেরাকে ৮ রানে বোল্ড করেন ইয়াশ। শেষদিকে মার্কাস স্টইনিস ১৭ বলে ২৬ রান করেন আর আজমতউল্লাহ ওমরজাই ১২ বলে ১৮ রান করেন, ফলে একশ ছুঁতে পেরেছে পাঞ্জাব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট