,

জিএম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে একটি মিছিল নিয়ে হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা।

অভিযোগ উঠেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, এনসিপির রংপুর মহানগরের সংগঠক মারুফ,নয়ন ও এশরাকের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় জিএম কাদেরের বাসভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বাসভবনের হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এই হামলার জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলটির নেতাকর্মীরা।

তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলার সংগঠক শেখ রেজওয়ান বলেন, ‘মারুফ, নয়ন ও এশরাকের নেতৃত্বে এনসিপির রংপুর মহানগরের একটি বিপথগামী গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। এই হামলার সঙ্গে আমি কিংবা এনসিপির মূল নেতৃবৃন্দের কোন সম্পর্ক নেই।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট