রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে শেখ হাসিনার সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমসহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লির থেকে উড়িস্যায় পৌঁছেছেন শেখ হাসিনা। ‘দেশত্যাগের পর তাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগ নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর কোনো ঘটনার নয়। বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের কঠোর নিরাপত্তায় মিয়া চান্নুতে পৌঁছানোর দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি গণমাধ্যম ‘SUNO NEWS HD’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগস্ট ‘Exclusive | CM Punjab Maryam Nawaz Helicopter Entry at Mian Channu | Heavy Protocol | Arshad Nadeem’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

সেই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের হেলিকপ্টারে মিয়া চান্নুতে আগমনের দৃশ্য, যেখানে তার সফরের জন্য নেওয়া কঠোর প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়েছে। প্রশংসিত অলিম্পিয়ান আরশাদ নাদিমও উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানটি পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে।(অনূদিত)

পরবর্তী সময়ে ওই তথ্যের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম ‘Express News’ এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতের ওড়িশায় পৌঁছানোর নয়।

সুতরাং ২০২৪ সালে পাকিস্তানের ভিন্ন ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগের নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের