,

বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে টানাটানি দ. আফ্রিকার ইনোসেন্টের

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চলছে ৪ দিনের টেস্ট। আজ ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশি ব্যাটার রিপন মণ্ডলকে মাঠে রীতিমতো হেনস্থা করে ছেড়েছেন প্রোটিয়া পেসার ইনোসেন্ট এনতুলি।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারে। প্রথম দিনে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা টাইগাররা শেষের দিকে দারুণ ব্যাট করেছে। প্রথম দিনে ৭ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে দারুণ শুরু করে। এদিন এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। রিপন এসময় এনতুলিকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে বেশ জোরেই টান দেন এনতুলি। এরপরও তাকে সরিয়ে দেন রিপন। পরে আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার এসে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি আমলে নিয়েছেন ম্যাচ রেফারিও।

প্রসঙ্গত, ম্যাচের প্রথম দিনে ৫৮ রানের মধ্যেই আউট হয়ে গিয়েছিলেন আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দীপু, আরিফুল ইসলাম ও প্রীতম কুমার। পরে ম্যাচের হাল ধরেন ওপেনার মঈন খান ও ইফতেখার হোসাইন ইফতি। ষষ্ঠ উইকেটে ১৭৯ রান যোগ করেন তারা।

দলীয় ২৩৭ রানে থামেন মঈন। তখন সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে তিনি। ৩ রান যোগ হতে ফেরেন ইফতেখারও। তবে ততক্ষণে ১০৯ রানের ইনিংস খেলে ফেলেছেন তিনি। তবে শেষের দিকে দারুণ ব্যাট করেছেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ তিন উইকেটে তারা ১৩০ রানের বড় সংগ্রহ যোগ করে। তাতে আজ দেড় সেশন ব্যাটিং করে ৩৭১ রানে বাংলাদেশ ইমার্জিং দল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট