,

এটাই তার শেষ স্বাধীন বসন্ত: আসিফ আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় গায়কদের একজন আসিফ আকবর। দুই পুত্র (শাফকাত আসিফ রণ ও শাফায়াত আসিফ রুদ্র) ও এক কন্যাসন্তানের (আইদাহ আসিফ রঙ্গন) বাবা। ২০২২ সালের অক্টোবরে বড় ছেলে রণ’কে ধুমধাম করে বিয়ে দেন এই গায়ক। আর এবার জানালেন, ছোট ছেলের বাগদানের খবর।

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ‍্যতা তার রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন ব্যবসা করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভাল একজন ফুটবলার, ক‍্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।’

 

এরপর ছেলের জন্মদিনে বিয়ের খবর জানিয়ে এই গায়ক লিখেছেন, ‘রুদ্র ২৬ বছরে পদার্পন করল আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদির সমস্ত আয়োজন সম্পন্ন। অ‍্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারীতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব‍্য দ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

সবশেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসিফ লিখেছেন, ‘আজ রুদ্র’র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ‍্যতের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম…।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট