,

কারাগারে আইনের বই পড়তে চান পলক

news-image

আদালত প্রতিবেদক : কারাগারে বই পড়ে সময় কাটাছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তার আইনজীবী জানিয়েছেন,কারাগারে আইনবিষয়ক বই পড়তে চেয়েছেন পলক। তিনি পাঁচটি বই চেয়েছেন।

আজ সোমবার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাকে সিএমএম আদালতে তোলা হয়।

আদালতে আসার সময় তার পরনে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও পেছনে হ্যান্ডকাফ ছিল। হেলমেট ও জ্যাকেট খুলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তখনো বিচারক এজলাসে ওঠেননি। ওই সময় আদালতে উপস্থিত থাকা তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীকে কারাগারে আইনবিষয়ক কয়েকটি বই পৌঁছে দিতে বলেন।

রাখী জানতে চান, কী কী বই দিতে হবে?

এ সময় পলক জানান, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), দেওয়ানি কার্যবিধি (সিপিসি), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক।

তিনি আইনজীবীকে জানান, কারাগারে তার বই পড়ে ও লেখালেখি করে সময় কাটছে। তবে এবার আইনবিষয়ক বই পড়তে চান তিনি।

আজ আদালত পলককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। কাঠগড়ায় থাকাবস্থায় আদালতের শুনানির দিকে তিনি মনোযোগী ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট