রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা: আলী রীয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশাবাদী কমিশন। সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। আর বাস্তবায়নের পথ বা প্রক্রিয়াটা কী হবে তা নির্ধারণে রাজনীতিবিদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সোমবার (২৬ মে) সংসদ ভবন এলাকার এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম ধাপের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ ছাড়া কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

ড. আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সাংবিধানিক মৌলিক ইস্যুতে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে-বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছেন।

সংবিধানের ৪৮(ক) অনুচ্ছেদ বা রাস্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে তা সংশোধন ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্টপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

লিখিত বক্তব্যে আলী রীয়াজ আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ অনেক বিষয়েই রাজনৈতিক দলগুলোর ভেতর কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যদা, সামাজিক সুরক্ষা, বহিতত্ত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে ‘বহুত্ববাদ’ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত। নিম্নকক্ষে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐক্য মত রয়েছে দলগুলোর। তবে পদ্ধতি কী হবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে।

তিনি জানান, সংস্কারের ব্যাপারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার প্রস্তুতি চলছে কমিশনের। আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি বা দলগুলোর অবস্থান কাছাকাছি সেসব বিষয় আলোচিত হবে। এছাড়া আলাদা করে নয়, রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

সরকার ২০২৪ সালের অক্টোবরে ৬টি সংস্কার কমিশন গঠন করে। এই কমিশনগুলো ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করে।

পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে এবং সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে। এই কমিশনের দায়িত্ব হলো রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা।

জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি কমিশনের প্রতিবেদনের প্রিন্ট কপি ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করে। পরবর্তীতে ৫ মার্চ ২০২৫ তারিখে ৫টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রদানের জন্য প্রেরণ করে। ১৬৬টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কারসংক্রান্ত সুপারিশ ছিল ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত ২৬টি এবং দুর্নীতি দমন কমিশন সুপারিশ ছিল ২০টি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের