রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবাদতের সঙ্গে গামিনির বাকবিতণ্ডা, যা জানা গেল

news-image

ক্রীড়া প্রতিবেদক : ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে এবাদত হোসেন। গেল বছরের শেষে চোট থেকে ফিরে বিপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছেন। তবে এখনও জাতীয় দলে ফেরা হয়নি তার, সবশেষ খেললেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচসহ ওয়ানডে ম্যাচেও খেলেছেন এবাদত। তবে শেষ চার দিনের ম্যাচ চলাকালীন গেল শুক্রবার মিরপুরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন এবাদত।

পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে এবাদতের কথার লড়াই হয়েছে। যা শেষ পর্যন্ত গড়ায় বিসিবি পর্যন্তও। সেই বাকবিতণ্ডার সময়ে উপস্থিত ছিলেন ‘এ’ দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেন। জানালেন ঘটনার বিস্তারিত। যদিও পরে সেটির সমাধান হয়েছে বলেও জানালেন এই কোচ।

কোচ নাজমুল বলছিলেন, ‘এটা গেল শুক্রবারের ঘটনা, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ে। বোলিং করতে যাচ্ছিল এবাদত তখন গামিনিকে বলেছিল যে ভালো উইকেট না দিলে বল করব কিভাবে। পরে গামিনিও কিছু একটা বলে বসে। পরে বিষয়টি বিসিবিকে জানিয়েছেন এবাদত। বোর্ড দেখছে এখন।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের