রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের চ্যাপ্টার ক্লোজ কি না, যা বলছে বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : গেল বছর ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। মাঝে দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে ফিরতে পারেননি দেশে। পরে বোলিং নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে।

সর্বশেষ পাকিস্তান লিগে খেলেছেন লাহোরের হয়ে, জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। দীর্ঘদিন পর মাঠে ফিরে অবশ্য সাকিবসুলভ পারফর্ম করতে পারেননি তিনি। সাকিবের মাঠে ফেরার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে কী আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

আজ (সোমবার) এক অনুষ্ঠানে উপস্থিত হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না।

নিষেধাজ্ঞা কাটিয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান।

জবাবে মিঠু বলছিলেন, ‘অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের