,

কলকাতায় উড়াল দিলেন শাকিব-জয়া

news-image

বিনোদন ডেস্ক : বহুদিন পর একসঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রায়হান রাফীর তাণ্ডব সিনেমা জুটি বেধেছেন দুজন।

এবার সিনেমার কাজেই কলকাতায় উড়াল দিলেন এই তারকা জুটি। জানা গেছে, তাণ্ডব সিনেমার ডাবিং চলছে কলকাতায়। সেই ডাবিংয়ে অংশ নিতেই ওপার বাংলায় পা রেখেছেন শাকিব-জয়া।

জয়া জানালেন, পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন। সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিয়োতে। সন্ধ্যায় কাজের পর পার্টি। সেখানে জয়া, শাকিব, রায়হান রাফী, শাকিল তো রয়েইছেন।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও ছবিতে রয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা। ইতোমধ্যেই সিনেমার দেড় মিনিটের টিজর ঝড় তুলেছে দুই বাংলায়।

দেড় মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফী। তবে প্রথম এক মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান- ওঠে কৌতূহল।

তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন- আর সঙ্গেই দেখা মিল শাকিব খানকে; এক রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন- যেন মনে হলো ধরা পড়ে গেছেন!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট