,

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবছরের চেয়ে ৫ টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে এ দাম হবে ৫৫ থেকে ৬০ টাকা।’

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ঢাকায় সর্বনিম্ন লবনযুক্ত কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বশিরউদ্দীন বলেন,‘দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে রপ্তানির সুযোগ রাখা হয়েছে। এ লক্ষ্যে চামড়া রপ্তানির ওপর থাকা আগের সকল বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর সরকার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে। ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে রাজধানীতে কোনো কাঁচা চামড়া প্রবেশ না করে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট