রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে নেই : হাসনাত আবদুল্লাহ

news-image

বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা মানুষকে জানানোর জন্য এবং গণমানুষের ভাবনা জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পথসভা করছে বলে জানিয়েছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ মে) সকালে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে পথসভা কর্মসূচি শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন।

দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা জানিয়েছি- যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে সরকারে নেই।তাদের এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি।

হাসনাত বলেন, যখনই জাতীয় সংকট এসেছে, দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি। জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত আছে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ। এরপর শুরু হয় পথসভা কর্মসূচি।

চট্টগ্রামে এনসিপির মিডিয়া উইংয়ের মুখপাত্র আরাফাত আহমেদ রনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ, বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলে পথসভা আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের