,

ট্রাম্পের কারণে বিপাকে বেলজিয়ান রাজকুমারী ও কানাডীয় প্রধানমন্ত্রীর মেয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এখন নতুন করে বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না তারা। আর বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে। এমন পরিস্থিতে হাজারো শিক্ষার্থী বিপাকে পড়েছে। তাদের মধ্যে রয়েছে বেলজিয়ার রাজকুমারী এলিজাবেথ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মেয়ে ক্লিও কার্নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভানদুরনে এবং যোগাযোগ পরিচালক হাভিয়ার বেয়ার্ট উভয়েই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, রাজকুমারী এলিজাবেথ সবেমাত্র তার প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন এবং ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিন ও সপ্তাহগুলোতে স্পষ্ট হবে।

রাজপ্রাসাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।

রাজকুমারী এলিজাবেথ বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানি ম্যাথিল্ডের জ্যেষ্ঠ সন্তান এবং বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে যোগ দেওয়ার আগে, তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে ক্লিও কার্নির কেবল তার স্নাতক প্রথম বর্ষ শেষ করেছেন। তার ব্যাপারে কানাডার সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট