,

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও চারদিনের ম্যাচে সুবিধা করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। লাল বলে প্রথম ম্যাচটি ৭০ রানে হেরে যাওয়ার পর আজকে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ খোয়াতে হলো নুরুল হাসান সোহানের দলকে।

সিরিজের দ্বিতীয় এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড। ২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তুলতে শেষ হয় চতুর্থ দিনের খেলা। ড্র মেনে নেয় দুই দল।

দ্বিতীয় এই ‘আনঅফিসিয়াল’ টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি পাননি কেউই। প্রথম ইনিংসে ৯৪ বলে ৮২ রান করে সবচেয়ে সফল ওপেনার মোহাম্মদ নাঈম। হাফ সেঞ্চুরি করেছেন সাইফ হাসান আর অমিত হাসানও। এছাড়া পঞ্চাশ ছুঁইছুঁই রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহান। নিজেদের দ্বিতীয় ইনিংসে কিহয় ও সাইফ আউট হলেও অপরাজিত ছিলেন জাকির ও অমিত।

অন্যদিকে, নিজেদের খেলা একমাত্র ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিক কেলি (১০৩)। এই ম্যঅচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনিই। এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন কার্টিস হিফি, জো কার্টার ও ম্যাথিউ বয়েল। বাংলাদেশের হয়ে শতাধিক রান খরচ করলেও ৪ উইকেট পান স্পিনার নাঈম হাসান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট