রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ বৃদ্ধিতে নজর সরকারের

news-image

আবু আলী
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করাসহ দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা পুনরুদ্ধারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাজেটে নতুন নতুন উদ্যোগ যুক্ত করা হচ্ছে। খবর অর্থ বিভাগ সূত্রের।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে প্রধান উপদেষ্টা দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার নির্দেশ দিয়েছেন। তিনি চান আগামী বাজেটে এ সংক্রান্ত প্রতিফলন যেন থাকে। সে জন্য অর্থ মন্ত্রলায়কে নির্দেশ দিয়েছেন। আর বরাবরের মতো আগামী বাজেটেও শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে বলেছেন। যাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন হয়।

অর্থ বিভাগ সূত্র জানায়, বিনিয়োগ বাড়াতে যেভাবেই হোক জ্বালানি নিশ্চিত করবে সরকার। সার ও জ্বালানি বিষয়ে কোনো আপস করবে না সরকার। প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুতের দামও বাড়ানো হবে না। তবে সিস্টেম লস কমিয়ে ভর্তুকি কমানোর উদ্যোগ নেওয়া হবে। অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, বিনিয়োগ বৃদ্ধিতে ব্যবসার পরিবেশ সহজীকরণ এবং এলডিসি গ্র্যাজুয়েশনের ঝুঁকি মোকাবিলায় বাজেটে ব্যবসা ও বিনিয়োগসংশ্লিষ্ট বিভিন্ন

আইন-কানুন সহজীকরণের ঘোষণা দেবেন অর্থ উপদেষ্টা।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার ও আর্থসামাজিক উন্নয়নের গতি বেগবান করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উল্লেখযোগ্য সংস্কার, পদক্ষেপ ও কর্মকা-ের ওপর জোর দেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সার্বিকভাবে আর্থসামাজিকভাবে বৈষম্য কমানোর যে প্রয়াস থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল, তা পূরণের উদ্যোগ থাকবে বাজেটে। সরকারের আয় বাড়াতে ব্যবসাবান্ধব বাজেট দেবে। আগের মতো বড় বড় প্রতিষ্ঠান সুবিধা পাবে এমনটি হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এর আগে মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠান বাড়তি সুবিধা পাওয়ায় অনেক ভালো উদ্যোক্তা পিছিয়ে পড়েছেন। এবার তা হবে না।

অন্যদিকে আগামী অর্থবছরের বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, দেশে বর্তমানে বড় একটি অংশ তরুণ, যাদের মধ্যে শিক্ষিত-অশিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যাও বাড়ছে। চলতি অর্থবছরে বেকারত্ব প্রায় ১৪ শতাংশ বেড়েছে। এ অবস্থায় দেশে বেকারত্ব কমিয়ে আনতে প্রয়োজন দেশি-বিদেশি বিনিয়োগ।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা ও বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করাই হবে প্রধান লক্ষ্য। ব্যবসাবান্ধব কর ব্যবস্থা করা হবে।

অন্যদিকে এনবিআর ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে একটি বিস্তৃত সংস্কার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এতে লেনদেন, কর ও শুল্ক-সংক্রান্ত দীর্ঘস্থায়ী জটিলতা দূর করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এটা হবে দেশের ইতিহাসে প্রথমবার বিগত বাজেটের তুলনায় কম বাজেট দেওয়ার ঘটনা। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এ যাবৎ দেশে ৫৩টি বাজেট দেওয়া হয়েছে। প্রতিবারই বিগত বাজেটের তুলনায় বেড়েছে। এবার প্রথমবারের মতো ৫৪তম বাজেটে ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে।

অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২৩ হাজার কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৯৫ হাজার কোটি টাকা আর সংশোধিত লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের জন্য সরকার মূল্যস্ফীতি নির্ধারণ করতে পারে ৬.৫ শতাংশ, যা চলতি অর্থবছরও একই ছিল। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫.৫ শতাংশ, যা চলতি অর্থবছর ছিল ৬ দশমিক ৮ শতাংশ। মূলত আগামী বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে ৬২ লাখ ৪৪ হাজার ৬০০ কোটি টাকা। আর বাজেট ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের