,

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১১তম একনেক সভা অনুষ্ঠিত

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ অর্থবছরের ১১তম একনেক সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে রয়েছে- সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাকাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট: রি ইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস(১ম সংশোধিত) প্রকল্প।

এছাড়া গ্রিড পাওয়ার ইভাকচুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো, পাওয়ার ট্রান্সমিশন ট্রেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি, আরবান ক্লাইমেট রিসাইলান্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (ইউসিআরআইপি) ও প্রবৃদ্ধি: লোকাল ইকনোমিক ডেভেলপমেন্ট (এলইডি) (১ম সংশোধিত) প্রকল্প নিয়ে আলোচনা হয় একনেক সভায়।

এদিকে আজ বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট