,

৫ হাজার টাকার কুর্তি পরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন ড. ইউনূস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৫ হাজার টাকার কুর্তি পরে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, একজন প্রবাসী দরজি এই কুর্তি বানিয়ে দিয়েছিলেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, কাতারের দোহায় আর্থনা সামিটে যোগ দিতে গিয়েছিলেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

যাওয়ার আগের দিন আমরা পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পাই। মৃত্যুর খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাতারে পৌঁছান প্রফেসর ইউনূস ও তার টিম। পরদিনই পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়। দীর্ঘদিনের বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা। কিন্তু উপস্থিত হওয়ার জন্য প্রয়োজন ছিল কালো পোশাক, বিশেষ করে স্যুট। সমস্যা হলো, প্রফেসর ইউনূস বহু বছর ধরেই স্যুট পরা বাদ দিয়েছেন। দেশ-বিদেশ যেখানেই যান, পরেন বাংলাদেশের গ্রামীণ চেকের কুর্তা ও কোটির মিশ্রণ।

শফিকুল আলম জানান, তবে কোট থাকলেও কালো কুর্তা ছিল না তার সংগ্রহে। তার ব্যক্তিগত সহকারীরা দোহা শহরের বিভিন্ন দোকানে কালো কুর্তার সন্ধানে ছুটে যান। কিছু দোকানে কুর্তা পাওয়া গেলেও দাম ছিল চড়া। এরপর সাধারণ বাজারে খোঁজা শুরু হয় এমন কোনো দর্জির, যিনি কয়েক ঘণ্টার মধ্যে সেলাই করে দিতে পারবেন একটি কালো কুর্তা।

অবশেষে পাওয়া যায় এক উপমহাদেশীয় দর্জিকে, যিনি প্রফেসর ইউনূসকে চিনে ফেলেন। সম্মানের সঙ্গে তিনি রাজি হন দ্রুত কুর্তা তৈরি করে দিতে। দাম পড়ে মাত্র ৫ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট