,

চোটে সৌম্য, মিরাজে ভরসা বাংলাদেশের

news-image

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে পাকিস্তানের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সদ্যসমাপ্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে থাকলেও মাঠে নামা হয়নি সৌম্যের। গতকাল (২১ মে) টসের পর জানা যায়, চোটের কারণে একাদশে নেই তিনি।

বিসিবি জানিয়েছে, কোমরের বাঁ-পাশের ব্যথায় ভুগছেন এই বাঁহাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার। এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রয়োজন হবে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘সৌম্যর ইনজুরির অবস্থা পর্যালোচনার পর আমরা নিশ্চিত হয়েছি, তাকে এখন পূর্ণ বিশ্রামে রাখা প্রয়োজন। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার খেলার সম্ভাবনা নেই।’

মিরাজ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে তিনি দেশের হয়ে এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট