রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবে গাজা দখল করবেন, জানালেন নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষে পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।গতকাল বুধবার জেরুজালেমে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যুদ্ধের শেষে ইসরায়েলের অধীনে থাকবে সমগ্র অঞ্চল। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নেতানিয়াহু দাবি করেন, গাজায় আটক পণবন্দিদের মুক্তির আশায় ইসরায়েল সাময়িক অস্ত্রবিরতিতে রাজি ছিল। তিনি বলেন, ‘আমরা জানি, গাজায় এখনো অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি জীবিত অবস্থায় রয়েছেন এবং আরও প্রায় ৩৮ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

নেতানিয়াহু স্পষ্ট করে জানান, শুধু বন্দিদের উদ্ধারে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে, তবে সেটি হবে ‘সাময়িক বিরতি’।

অন্যদিকে হামাস বরাবরই জানিয়ে এসেছে, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা প্রত্যাহার করে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়, তাহলে তারা সব ইসরায়েলি বন্দিকে একযোগে মুক্তি দিতে প্রস্তুত।

কিন্তু এসব শর্ত নেতানিয়াহু সাফ প্রত্যাখ্যান করেছেন। তিনি গাজা থেকে হামাসকে উৎখাত, তাদের নিরস্ত্রীকরণ এবং পুরো অঞ্চল দখলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ‘গুজব’কে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ইসরায়েলে যাননি মার্কিন প্রেসিডন্ট।কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দুই নেতার মতানৈক্যের কারণেই নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন না ট্রাম্প। সেই দাবি উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের