,

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ টি-টোয়েন্টির বদলে তিন ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের বদলে তিনটি টি-টোয়েন্টি খেলবে। সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এই সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে বাংলাদেশের পাকিস্তান সফরে মূলত ওয়ানডে সিরিজে হওয়ার কথা ছিল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলের সম্মতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে এই সিরিজটি। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। অন্তর্বর্তী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি।

জানা যায়, দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।

পিএসএলের ফাইনাল হবে আগামী ২৫ মে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এদিকে, বাংলাদেশ দলও এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির মাঝপথে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে বিসিবির অনুরোধে। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট