,

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তবে কী হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে।’

মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে। এখনই এ বিষয়ে কিছু বলব না।’

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তি প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

স্থলবন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট