,

শ্রমিকদের মিছিলে উত্তাল শ্রম ভবন, কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : সকাল সকাল শ্রমিকদের মিছিলে উত্তাল রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবন। তারা প্রধান ফটকের সামনে ব্যানার দিয়ে কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। কয়েকশ’ শ্রমিক আশপাশের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
আল্টিমেটামের পাঁচ ঘণ্টার মধ্যেও বকেয়া বেতন এবং ঈদ বোনাসের আশ্বাস না পেয়ে রবিবার রাতেও শ্রমিকদের অনেকে সেখানে অবস্থান নেন বলে জানা গেছে। সকাল থেকে অন্যরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।

শ্রমিক নেতারা জানান, দাবি মেনে নিতে বিকাল ৫টায় সরকারকে ৫ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তবে সে সময়সীমা রাত ১০টায় শেষ হলেও দাবি পূরণের কোনো আশ্বাস মেলেনি। তাই তারা রাতেও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

তারা আরও জানান, সুনির্দিষ্ট ঘোষণা না পেলে আজ কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে গত ১০ মে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শ্রমিক নেতারা। তখন তারা জানিয়েছিলেন, ৭ মে তাদের সব বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তারা আবার রাজপথে নামবেন।

এরই আলোকে গত ১১ মে গাজীপুরে ও ১২ মে বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেন তারা। এতেও মালিকপক্ষের টনক নড়েনি। সরকারও কোনো উদ্যোগ নেয়নি। তাই রবিবার বিকালে আবারও বিক্ষোভ শুরু করেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট