,

ভারতে আসতে পারেন হাসিনাপুত্র জয়

news-image

অনলাইন ডেস্ক : ভারতে আসতে পারেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে মা’র দেখা হতে চলেছে।

আওয়ামী লীগের নির্বাসিত নেতারা জয়ের এই সফর নিয়ে আশাবাদী উল্লেখ করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

এতে প্রকাশিত কমলিকা সেনগুপ্তর প্রতিবেদনে বলা হয়েছে, ‘জয়ের সম্ভাব্য সফর এমন এক সময়ে হচ্ছে যখন কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।’

নিউজ১৮-এর সঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের জনৈক সাবেক মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে খুবই আশাবাদী যে তিনি (জয়) শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও কথা বলবেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি।

ছেলে জয় বেশ কয়েক বছর ধরে মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে প্রায় একই রকম খবর দিয়ে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা জানিয়েছে, সম্প্রতি জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট