,

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক নারী নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বনানী থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছে।

তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মৃতের বয়স আনুমানিক (৩৫) বছর।

জানা গেছে, গুরুতর আহত অবস্থা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৪টায় ওই নারীর মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানিয়েছেন, রাত আনুমানিক ২টার দিকে বনানী ২৩ নম্বর রোডের বিপরীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে দেখে মনে হয় ভবঘুরে প্রকৃতির। ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট