,

দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’

news-image

অনলাইন ডেস্ক : চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর কাকরাইলে অবস্থানের পর গণঅনশন শুরু করেছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছেন জনপ্রিয় টকশো উপস্থাপক ও জবিছাত্রী দীপ্তি চৌধুরী। গণঅনশনে তার দেওয়া স্লোগান ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার জবির গণঅনশন কর্মসূচিতে স্লোগান দিতে দেখা যায় দীপ্তি চৌধুরীকে। এ সময় তিনি স্লোগান দেন, ‘মুলা না বোতল’। উপস্থিত জবিশিক্ষার্থীরা তখন বলেন, ‘বোতল, বোতল’। এভাবে স্লোগান দিয়ে যান দীপ্তি।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ করা হয়।

বোতল নিক্ষেপকারী হিসেবে ইশতিয়াক শতিয়াক হুসাইন নামের একজনকে চিহ্নিত করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আজ ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ডিবি। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট