,

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সুখবর দেন।

ড. আসিফ নজরুল জানান, তিনি গত পরশু মালয়েশিয়ায় গিয়েছেন। সেখানে ইতোমধ্যে তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকের অগ্রগতি জানাতে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন।

উপদেষ্টা বলেন, ‘প্রথম খবর হলো, আপনার জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর বাংলাদেশে গিয়েছিলেন। তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বন্ধু। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় আসতে পারেননি, তাদের সুযোগ দেবেন। এটার ভিত্তিতে অনেক আলোচনা হয়েছে। তারা ৭ হাজার ৯২৬ জনের তালিকা করেছে। অল্প সময়ের মধ্যে তাদের সুযোগ দেওয়া হবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লাখ লোক নেবে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন উনারা। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।’

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘আরেকটি বিষয় হলো, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল ভিসা পায়। এটা নিয়ে কথা হয়েছে। তিনি (মন্ত্রী) শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আমি বলেছি, মালয়েশিয়ায় যারা অবৈধ হয়েছেন, তাদের বৈধ করতে। তারা বলেছেন, যাদের ভিসা শেষ তাদের ক্ষেত্রে হয়ত সম্ভব হবে না। কিন্তু আমি বলেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণেও এটা হয়ে থাকে। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন।’

তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি, নার্সসহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগ্রহও দেখিয়েছেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধুত্বের কারনে সম্ভব হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনার ভালো বন্ধু। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নির্দেশনা মতো কাজ করছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট