,

নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে।তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯ টায় নবীনগর পৌর মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি এফআইআর নম্বর-৬ এবং জি.আর নম্বর-৩০৩। এদিকে বিটঘর বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গত ১৩ ই মে মঙ্গলবার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পল্টুকেওন গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে নবীনগর থানা পুলিশ।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করে বলেন ইতিমধ্যে গোলাম মোস্তফা কে ৬ নম্বর এফআইয়ে গত ৬ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার করে আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট