বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজার বেশেই মেট গালা মাতালেন শাহরুখ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।পৃথিবীর বড় বড় উৎসবে পা পড়েছে এই বলিউড বাদশার। তবে একটা আক্ষেপ ছিল কোটি কোটি ভক্তের। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় দেখা যায়নি এই স্টাইলিশ নায়ককে। অবশ্য ভারতীয় কোনো পুরুষই হাঁটেনি এই ইভেন্টের ব্লু -কার্পেটে। তাই আরও একবার ইতিহাস গড়লেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে হাঁটলেন মেট গালায়।

আগেই জানা গিয়েছিল, এ বছরের ইভেন্টে থাকছেন শাহরুখ খান। তাই কী সাজে আসবেন সেটা নিয়ে আগ্রহ ছিল সবার। কিং খান আসলেন কিং বেশেই। পাঞ্জাবি রয়্যাল লুক নিয়েছেন তিনি। শাহরুখের হাতে ছিল স্টিক আর গলায় হার। পরনে কালো স্যুট। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

স্থানীয় গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর রাত ৪টা ) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে। এই ফ্যাশন শোয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে ভোগ চ্যানেলে।

বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালায় অভিষেক তার ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছে নব্বই দশকের নস্টালজিয়ায়। আপাদমস্তক কালো পোশাকে শাহরুখ যেন বছর ৩০-এর কোনও এক তরুণ তুর্কি। পড়নে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে ‘কে’ লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে। কে মানেই যে কিং।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে