রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলে দল পেলেন সাকিব!

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের আগে ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর এখনো সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দুই পক্ষের মাঝে ইতোমধ্যেই চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ায় আবারো ১৭ মে থেকে মাঠে গড়াবে পিএসএলের বাকি অংশ। পরিবর্তিত সূচিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছ না দলগুলো। ফলে নতুন করে আবারো ক্রিকেটার সঙ্গে চুক্তি করতে হচ্ছে তাদের।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের