,

১ মাস না যেতেই বদলে গেল রফিকুল আমীনের দলের নাম

news-image

অনলাইন ডেস্ক : আত্মপ্রকাশের ১ মাস পার হওয়ার আগেই বদলে গেল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম। ‘বাংলাদেশ আ-আমজনতা পার্টি’ থেকে দলটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ করা হয়েছে। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক রফিকুল আমীন।

আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, ‘আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি।‌’

তিনি বলেন, ‘পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।’

রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য জানিয়ে রফিকুল আমীন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট