,

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি— পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। বর্তমানে যেসব মারণাস্ত্র তাদের কাছে রয়েছে, সেগুলোও ফেরত দিতে হবে। অস্ত্র কেবল থাকবে এপিবিএন সদস্যদের হাতে, যাদের দায়িত্ব ও কার্যক্রম অন্যান্য পুলিশ সদস্যদের চেয়ে আলাদা।’

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যা ব পুনর্গঠন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে এবং একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও হাট সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিতে গরুর হাট ইজারাদারদের নিজ খরচে ১০০ আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদাবাজি ও ছিনতাই রোধে মাঠে যৌথবাহিনী থাকবে এবং পুলিশের নজরদারি বাড়ানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট