,

‘ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্প’ ভিডিও প্রচার, যা জানা গেল

news-image

অনলাইন ডেস্ক : ইউনুস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক।’ একটি ভিডিওতে কথাগুলো বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।’ এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

গতকাল রবিবার রাত ১১টা ১৭ মিনিটে ‘আমার দেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে এমন ক্যাপশন দিয়ে দাবি করা হয় যে ড. ইউনূসের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টটি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। পরে অবশ্য তিনি সেটি মুছে ফেলেন।

ভিডিওটি আসল কি না তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এরইমধ্যে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, ডোনাল্ড ট্রাম্প ড. ইউনূসের প্রশংসা করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া।

তাদের ফেসবুক পেজে রবিবার মধ্যরাত ১টা ৫৭ মিনিটে এক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ছবি ফটোকার্ডের মাধ্যমে জানিয়েছে, ‘ড. ইউনূসের প্রশংসা করলেন ট্রাম্প শিরোনামে ভাইরাল ভিডিওটি ভুয়া/ এডিটেড। মূলত, ট্রাম্পের ভিন্ন এক বক্তব্যের ভিডিও এডিট করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।’

ফ্যাক্ট ডিটেক্টর নামে আরেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে জানিয়েছে, মূলত ড. ইউনূস সম্পর্কে এমন কিছুই বলেননি ট্রাম্প, উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার দেওয়া ভিডিওটি ভুয়া।

তারা আরও জানায়, মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ভুয়া এবং ভিডিওটিতে থাকা ট্রাম্পের বক্তব্যটি কৃত্রিম (AI) উপায়ে তৈরি। অনুসন্ধানে এমন কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য মেলেনি, যা নিশ্চিত করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে এই ধরনের বিবৃতি দিয়েছেন বা তাকে তার বন্ধু বলে উল্লেখ করেছেন।

সংস্থাটি জানায়, প্রচারিত ভিডিওটি গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখের, যেখানে ট্রাম্পের মন্ত্রিসভা এবং তাদের প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া ট্রাম্পের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের কাজের প্রশংসা করার বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি ভুয়া ও ভিত্তিহীন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট