বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন তিনি। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না।

শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার বা টিভি প্রোগ্রামেও হাজির হন না শাকিব। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে।

শাকিবের এই গুনটাই নাকি বেশ মুগ্ধ করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের মতো ভাবনাও চান অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে।

যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান।

ভাবনা বলেন, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

এরপর ভাবনা বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

সবশেষ শাকিবের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।’

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে