,

দুপুরের মধ্যেই আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে : ড. মাসুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুপুরের মধ্যেই আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে : ড. মাসুদ
বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম
আজ (৯ মে, শুক্রবার) আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

যমুনা ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় এনেছে, সেই ছাত্র-জনতাই আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। আমরা স্পষ্ট করে বলছি—আজই, দুপুরের আগেই, সব রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

ড. মাসুদ আরও বলেন, “বিগত বছরগুলোতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। দেশপ্রেমিক জনগণের একটিই দাবি, গণহত্যাকারী এই সরকারকে বিদায় দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটি এখন আর কোনো একক দলের দাবি নয়, বরং জাতির সার্বিক আকাঙ্ক্ষা।”

তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। অথচ এখনো কিছু মহল এই গণতান্ত্রিক দাবিকে রুখে দিতে সক্রিয়, যা অত্যন্ত দুঃখজনক। ৫ আগস্ট যারা বুলেটের মুখে দাঁড়িয়ে বিজয় এনেছিল, আজ তারা আবার এখানে এসেছে। এবারও তারা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না।”

তিনি আরও দাবি করেন, “আমরা এখানে কোনো দলীয় পরিচয়ে আসিনি। আমরা এসেছি ১৮ কোটি জনগণের প্রতিনিধি হিসেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট