,

জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও,মানেন না শহিদ ইয়ামিনের বাবা

news-image

অনলাইন ডেস্ক : জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এর বিরোধিতা করে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়। সেই সঙ্গে নির্বাহী পদ ছাড়ার ঘোষণা দেন শহিদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।

এ সময় শহিদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন বলেন, ‘নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহিদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে।’

তিনি জানান, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়েন ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন।

উচ্চ শিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।’

গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়।

এরআগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দিতে এই ফাউন্ডেশন গঠন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট