,

মস্কোতে বিজয় দিবস প্যারেড, থাকছেন ২০ দেশের নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ঐতিহাসিক ৯ মে বিজয় দিবস প্যারেডে অংশ নিতে বিশ্বের ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা মস্কোতে জড়ো হচ্ছেন। এই তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার মতো বিশ্বনেতারাও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ উপলক্ষে অনুষ্ঠেয় সামরিক কুচকাওয়াজ ভাষণ দেবেন। ভাষণে পুতিন বর্তমানে ইউক্রেনে যুদ্ধরত তার সেনাবাহিনীর জন্য সমর্থন সংগ্রহের চেষ্টা করবেন।

দিবসটি তিন বছরেরও বেশি সময় পর উদযাপন করছে রাশিয়া।তারা এই প্যারেডকে এ যাবৎকালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বলে বর্ণনা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করেই প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যা ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সেনাদের মনোবল বাড়াতেও ব্যবহার করা হচ্ছে।

পুতিনের শাসনামলে মে ৯ তারিখটিকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পরিণত করা হয়েছে, যা প্রতিবারই এক বিশাল সামরিক প্যারেডের মাধ্যমে উদ্‌যাপিত হয়, যেখানে পুতিন জাতির উদ্দেশে বক্তৃতা দেন।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, প্যারেডে ১৩ দেশের সেনাবাহিনী মার্চ করবে। এর মধ্যে রয়েছে চীন, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার এবং কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র।

এই প্যারেডে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধু সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অংশ নিচ্ছেন। ফিকো ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা সত্ত্বেও উপস্থিত হচ্ছেন।

চীন ও ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া, বুরকিনা ফাসো, বসনিয়া, ভিয়েতনাম, মিশর, জিম্বাবুয়ে, ইরাক, কঙ্গো, মিয়ানমার, কিউবা, ইথিওপিয়া ও ইকুয়েটোরিয়াল গিনির নেতারা প্যারেডে থাকবেন। মধ্য এশিয়ার রাশিয়ার ঐতিহ্যগত মিত্র রাষ্ট্রগুলোর নেতারাও উপস্থিত থাকবেন। আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা—যারা দীর্ঘকাল ধরে দ্বন্দ্বে জড়িত—উভয়েই এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ ছাড়া দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার নেতারাও উপস্থিত থাকবেন। জর্জিয়ার এই দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে রাশিয়া তাদের পক্ষে রয়েছে।

তবে ইউক্রেন স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে—বিদেশি সেনারা যদি রাশিয়ার সেনাদের সঙ্গে রেড স্কয়ারে মার্চ করেন, তবে তা মস্কোর আগ্রাসনের সহোদর হিসেবে বিবেচিত হবে এবং এই কর্মকাণ্ডের যৌথ দায় তাদের নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট