রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির বাজার চড়া, কমল চালের দাম

news-image

অনলাইন ডেস্ক : সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে কমেনি সবজির দাম। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম ও মুরগির। তবে গত দুই সপ্তাহে ধরনভেদে চালের দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।

আজ শুক্রবার রাজধানীর হাতিরপুল বাজার, পল্লবীর মুসলিম বাজার, বউবাজার, মিরপুর ১১ নম্বর কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৫০ টাকা, লতি ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঝিঙে ৫০ টাকা ও টমেটো ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৬০-৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৫০ টাকা ও সজনে ডাটা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৭০-১০০ টাকা।

বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাড়া-মহল্লায় এ দাম আরেকটু বেশি। মাসখানেক আগে পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।

 

তবে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি মুরগি। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও ধরনভেদে সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম ছিল। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকা হয়েছে।

তবে গত দুই সপ্তাহে ধরনভেদে চালের দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি পুরাতন মিনিকেট ৮৬-৯০ টাকা, আটাইশ ৫৮-৬২ টাকা, স্বর্ণা চাল ৫৫ টাকা ও নাজিরশাইল ৭৬-৮৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের নতুন মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগেও এই চালের কেজি ৮৮ থেকে ৯০ টাকার আশপাশে ছিল। অর্থাৎ কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম কমেছে। সাগর মিনিকেটের দামও ৭৮ থেকে কমে ৭৫ টাকা হয়েছে।

বিক্রেতারা জানান, মিনিকেট আসায় বাজারে চালের দাম কমেছে। মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চাল মূলত বোরো ধান থেকে তৈরি করা হয়। এখন এই ধানের মৌসুম।

এ ছাড়া মাছ ও মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকা ও খাসির মাংস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছের মধ্যে প্রতি কেজি চাষের কই ৩০০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা ও পাবদা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের